×

তথ্যপ্রযুক্তি

৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১০:৫৭ এএম

৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ!

ছবি: সংগৃহীত

এবার ভারতে ৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিলো হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বেই দিন দিন বাড়ছে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা। 

দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম এবং নিরাপত্তার কথা বিবেচনায় মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। তবে নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট বন্ধ করতেও সময় নেয় না প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা হোয়াটসঅ্যাপের। 

হোয়াটসঅ্যাপ জানায়, ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৭১ লাখ ৮২ হাজার অ্যাকাউন্টের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যার মধ্যে ১৩ লাখ ২ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনো অভিযোগ আসার আগেই। আপত্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় আগেভাগেই এই অ্যাকাউন্ট গুলো বন্ধ করা হয়েছে।

আরো পড়ুন: ‘প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দেব’

প্রতিষ্ঠানটির দাবি, তথ্যপ্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। সংস্থাটি আরো জানায়, এপ্রিল মাস জুড়ে বিভিন্ন ইস্যুতে সাড়ে ১০ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও তার ভিত্তিতে মাত্র ছয়টি অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে। 

ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০০ মিলিয়নেরও বেশি। তাই এই অ্যাপ ব্যবহার করে প্রতারণার জালও বিস্তৃত হচ্ছে। যার ফলে প্রতি মাসে দফায় দফায় অ্যাকাউন্ট বন্ধ করছে হোয়াটসঅ্যাপ।

সূত্র : ইন্ডিয়া টিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App