দেশের বাজারে লজিটেকের নতুন ওয়্যারলেস বাংলা কি–বোর্ড ও মাউস কম্বো
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৯:১২ পিএম
দেশের বাজারে লজিটেকের নতুন ওয়্যারলেস বাংলা কি–বোর্ড ও মাউস কম্বো
দেশের বাজারে লজিটেক উন্মোচন করেছে ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো। ওয়্যারলেস বা তারহীন কি–বোর্ড এবং মাউসের মাধ্যমে সহজে কম্পিউটার ব্যবহার করার জন্য নতুন এই কম্বো প্রোডাক্ট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বাংলা ফন্টে সহজে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য লজিটেক এমকে২২০ বাংলা কম্বো ডিজাইন করা হয়েছে। নতুন কমপ্যাক্ট কি–বোর্ডটির সাথে থাকছে একটি মাউস। ওয়্যারলেস বা তারহীন কানেক্টিভিটি থাকায় দৈনন্দিন বা অফিসের কাজের পাশাপাশি ভ্রমণের সময় এর মাধ্যমে আরামে কাজ করতে পারবে ব্যবহারকারীরা।
এই কি–বোর্ডটি লজিটেকের প্রথম ওয়্যারলেস কি–বোর্ড যেখানে বাংলা ফন্ট (বিজয় লেআউট) এমবেড করা হয়েছে। তাই বাংলা ভাষাভাষীরা ব্যক্তিগত এবং অফিসের কাজে কি–বোর্ডের বাংলা লেআউটে স্বাচ্ছন্দ্যে লেখার কাজ বা টাইপিং করতে পারবে। নতুন এই কি–বোর্ডটি কমপ্যাক্ট কি–বোর্ড হওয়ায়, স্বল্প ওয়ার্কস্পেসে সহজে কাজ করা যাবে। এই কি–বোর্ডে ফুল-সাইজ কি–বোর্ড লেআউটের সাথে আছে একটি নম্বর প্যাড। কি–বোর্ডটিতে রয়েছে ২.৪ গিগাহাটর্জ ওয়্যারলেস কানেকশন। ১০ মিটার পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ দিবে এই কি–বোর্ডটি। কি–বোর্ডটির ব্যাটারি লাইফ দীর্ঘ হওয়ায় এতে কাজ করা যাবে বহু সময় ধরে। বিশেষ পাওয়ার-সেভিং প্রযুক্তির কারণে কি–বোর্ডের ব্যাটারি লাইফ ২৪ মাস পর্যন্ত এবং মাউসের ব্যাটারি ১২ মাস পর্যন্ত স্থায়ী থাকবে।
কম্পিউটারের ইউএসবি পোর্টে ইউএসবি রিসিভারটি কেবল প্লাগিং বা সংযুক্ত করেই কি–বোর্ডটি চালু করা যাবে। উইন্ডোজ-ভিত্তিক কম্পিউটার এবং ক্রোমওএস-এর সাথে এমকে২২০ ওয়্যারলেস বাংলা কম্বো কি–বোর্ডটি সহজে ব্যবহার করা যাবে। এই ওয়্যারলেস কম্বো অফারে একটি মাউস রয়েছে যেটি দিয়ে সহজে ট্র্যাকিং এবং লাইন-বাই-লাইন স্ক্রোলিং করা যাবে।
লজিটেক এর দক্ষিণ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটের বিজনেস হেড পার্থ ঘোষ বলেন, “এই প্রোডাক্টটিতে রয়েছে লজিটেকের কোয়ালিটি ইউজার-ফ্রেন্ডলি ফিচার, যেটি পোর্টাবিলিটির সুবিধা এবং বাংলায় লেখার অ্যাক্সেসকে ব্যবহারকারীদের জন্য আরও সহজ করে তোলে। এছাড়া লজিটেকের এই নতুন প্রোডাক্ট উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফ্রিকা এবং ফ্রন্টিয়ার মার্কেটস এবং ইমার্জিং মার্কেটসের রিজিওনাল ডিরেক্টর, রোমান মমিন।
লজিটেক এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বোটির দাম ২ হাজার ২৪৯ টাকা।
