×

তথ্যপ্রযুক্তি

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৮, ১১:৫২ এএম

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
এখন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। আর রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে এসে গ্রাহকদের ঝঞ্ঝাট কমানোয় মোটেই কোনও খামতি রাখছে না ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি। সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আরও দারুণ একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ। গাড়ি চালাতে চালাতে এবার আরও সহজ হোয়াটস অ্যাপ। আইফোন এবং আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ২.১৮.২ ভার্সন আপডেট করলেই ব্যবহারকারীরা পেয়ে যাবেন নতুন এক ফিচার্স। অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে কার-প্লে ইন্টিগ্রেশন। এর মাধ্যমে আপনাকে পুশ নোটিফিকেশন অন করলেই আপনি কথপোকথন চালাতে পারবেন খুব সহজেই। আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা হোয়াটস অ্যাপের ২.১৮.২ ভার্সন আপডেট করলে কার-প্লে ড্যাসে হোয়াটস অ্যাপের আইকন দেখতে পাবেন। তারপর সিরি ইন্টিগ্রেশনের মাধ্যমে আপনার কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের সহজেই হোয়াটস অ্যাপের মেসেজ দেখতে ও পাঠাতেও পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App