×

টেলিকম

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম

ফোনে যেসব অ্যাপ থাকলেই বাড়ছে সাইবার ঝুঁকি

ছবি: সংগৃহীত

প্রতিদিনের জীবনে মোবাইল ফোন এখন অপরিহার্য হয়ে উঠলেও, অসচেতনভাবে বিভিন্ন অ্যাপ ইনস্টল করার কারণে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি। তাই সম্প্রতি এমন কিছু অ্যাপের তালিকা প্রকাশ হয়েছে, যেগুলো দ্রুত ফোন থেকে রিমুভ করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

 বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ স্টোরে থাকা সব অ্যাপই নিরাপদ নয়, কিছু অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।

সম্প্রতি কিছু সন্দেহজনক অ্যাপের তালিকা প্রকাশ করে সেগুলো দ্রুত ফোন থেকে মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ডিভাইসের নিয়ন্ত্রণও নিতে পারে।

সাইবার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন ভুয়া অ্যাপ এমনভাবে তৈরি করা হচ্ছে, যা দেখে আসল অ্যাপ থেকে আলাদা করা কঠিন। এসব অ্যাপের ভেতরে লুকানো ম্যালঅয়্যার ব্যবহারকারীর অজান্তেই ফোনে প্রবেশ করে এবং তথ্য চুরি করে। একবার ইনস্টল হয়ে গেলে ফোনের নিয়ন্ত্রণও অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।

ঝুঁকিপূর্ণ কিছু অ্যাপের মধ্যে রয়েছে:

‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’ যা ইতোমধ্যে বহুবার ডাউনলোড হলেও এটি ম্যালঅয়্যার বহন করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘টিকটক ক্লোন অ্যাপ’ ব্যাংকিং ও অনলাইন লেনদেন সংক্রান্ত তথ্য চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ ও ‘আর্ট ফিল্টার’ এই অ্যাপগুলোতেও ক্ষতিকর কোডের উপস্থিতি পাওয়া গেছে।

এছাড়া ‘জিপিএস লোকেশন ফাউন্ডার’, ‘আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি’ ও ‘স্মার্ট কিউ-আর ক্রিয়েটর’ অ্যাপ থেকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে অবশ্যই এর ডেভেলপার, প্রকাশের সময়, ফিচার এবং ব্যবহারকারীদের রিভিউ যাচাই করা জরুরি। একই নামে একাধিক অ্যাপ থাকলে আরো সতর্ক হতে হবে।

এছাড়া অ্যাপ ইনস্টলের সময় যদি অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশনসহ অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্যের অনুমতি চাওয়া হয়, তাহলে সেই অ্যাপ এড়িয়ে যাওয়াই নিরাপদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App