×

টেলিকম

‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় টেলিটকের নতুন সিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় টেলিটকের নতুন সিম

ছবি: সংগৃহীত

‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক। এই ক্যাম্পেইনের আওতায় মাত্র ৩৬ টাকায় মিলছে টকটাইম ও ইন্টারনেট বান্ডেল। একই সঙ্গে একই মূল্যে জেন-জি (Gen-Z) সিম কেনার সুযোগও রাখা হয়েছে।

টেলিটকের ঘোষণায় বলা হয়েছে, গ্রাহকরা ৩৬ টাকা রিচার্জ করলে অথবা ১১১৫# ডায়াল করলে পাবেন ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট। এই অফারের মেয়াদ ৭ দিন এবং টেলিটকের সব ধরনের গ্রাহকই এটি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এ ছাড়া বিশেষ এই ক্যাম্পেইনে মাত্র ৩৬ টাকায় জেন-জি সিম সংগ্রহের সুযোগ দেওয়া হচ্ছে, যার নিয়মিত মূল্য ১৫০ টাকা। তবে এই সুবিধা শুধুমাত্র টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার ও নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে পাওয়া যাবে।

টেলিটক জানিয়েছে, জেন-জি সিমের এই বিশেষ অফারও ৭ দিন পর্যন্ত কার্যকর থাকবে। স্বল্প খরচে নতুন সংযোগ ও আকর্ষণীয় ডাটা-টকটাইম সুবিধা নিয়ে গ্রাহকদের টেলিটক ব্যবহারে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App