×

সারাদেশ

রাঙ্গুনিয়া

পাহাড় কাটার দায়ে স্কেভেটর জব্দ

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বেতাগি ডেমির ছড়া এলাকায় পাহাড়-টিলা শ্রেণির ভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার বেতাগি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ডেমির ছড়া এলাকায় একটি প্রভাবশালী চক্র পাহাড়ের মাটি কেটে অন্যত্র পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে মাটিকাটার যন্ত্র (স্কেভেটর) ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

মাটিকাটার স্কেভেটর জব্দ করা হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জিম্মায় রাখা হয়। রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ১৩ দিন ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

দেশের দু-এক জায়গায় বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা

দেশের দু-এক জায়গায় বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App