×

মেলা

‘ভূতপরী’ নিয়ে গোয়ায় জয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ভূতপরী’ নিয়ে গোয়ায় জয়া

জয়া আহসান

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার বাংলার মতো ওপার বাংলাতেও সমান জনপ্রিয় তিনি। দুই বাংলায় কাজ করে যাচ্ছেন সমানতালে। বর্তমানে কলকাতায় রয়েছেন জয়া আহসান। নতুন দুই সিনেমার ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজে সেখানে অবস্থান করছেন তিনি। ডাবিং শেষে তিনি গোয়ায় যাবেন বলে জানা গেছে। গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে অভিনেত্রীর ‘ভূতপরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী হবে। ২০ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়ে চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রদর্শনী প্রসঙ্গে জয়া গণমাধ্যমকে জানান, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে তার ‘ভূতপরী’ সিনেমা। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেয়ায় সম্মানিত বোধ করছেন তিনি।

এদিকে একই উৎসবে জয়ার সঙ্গী হচ্ছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ইফিতে বাংলাদেশি সিনেমা হিসেবে অংশ নিতে ডাক পেয়েছে ‘প্রিয় মালতী’। এই ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। জয়ার ‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল, বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার আরো দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ। ‘ডিয়ার মা’ ও ‘ওসিডি’ সিনেমার পোস্টার শুট নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’ ২০২৫ সালের প্রথম দিকেই মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে ‘ডিয়ার মা’ সিনেমাটি আগামী বছর কবে মুক্তি দেয়া হবে, তা জানা যায়নি। ছবিতে জয়াকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App