×

প্রথম পাতা

হাসপাতালগামী রোগী-স্বজনদের দুর্ভোগ

Icon

সেবিকা দেবনাথ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাসপাতালগামী রোগী-স্বজনদের দুর্ভোগ

প্রতি বর্ষায় একই ধরনের জলাবদ্ধতার মুখোমুখি হতে হয় নগরবাসীকে। পড়তে হয় ভোগান্তিতে। হাসপাতালগামী রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ ছিল আরো বেশি। জলাবদ্ধতার প্রভাব পড়েছে হাসপাতালের চিকিৎসাসেবাতেও। সিএনজিতে আসার রোগীদের কারো কারো সিএনজির সাইলেন্সার লাইনে পানি ঢুকে হাসপাতালের সামনে এসে নষ্ট হতেও দেখা গেছে। অনেক এলাকার সড়কে অ্যাম্বুলেন্সগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। কিছু কিছু এলাকায় পানি জমে থাকায় রোগীদের বিকল্প পথে হাসপাতালে নিতে হয়েছে।

ব্যাটারিচালিত রিকশায় চড়ে গতকাল রবিবার ৩ বছর বয়সী ছেলে রাফসানকে নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসাপাতালে এসেছিলেন রুবেল ইসলাম। জ¦র-সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত রাফসান। তাদের বাসা গোলাপবাগ। রিকশার ইঞ্জিনে পানি জমে মাঝপথেই তা নষ্ট হয়ে যায়। ছেলেকে নিয়ে বিপাকে পড়েন রুবেল ইসলাম। রিকশা থেকে নামতেও পারছেন না আবার ফাঁকা রিকশাও পাচ্ছেন না। বাধ্য হয়ে ছেলেকে কোলে নিয়ে রাস্তায় জমে থাকা হাঁটু পানি ঠেলে হাঁটতে থাকেন তিনি। রুবেলের পিছন পিছন হাঁটছিলেন তার স্ত্রীও। মূল সড়ক থেকে হাসপাতালের ঢোকার রাস্তা দীর্ঘ দিন ধরেই খারাপ। খানা খন্দে ভরা। খুব সতর্কতার সঙ্গে পা ফেলছিলেন রুবেল ও তার স্ত্রী।

রাজধানীর মাতুয়াইলে শিশু মাতৃসদন হাসপাতালেও (শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট) বৃষ্টির পানি জমে দুর্ভোগ বাড়িয়েছে রোগী ও স্বজনদের। বৃষ্টিতে হাসপাতালের সামনের সড়কসহ ভেতরের অনেকটা জাগয়ায় পানি জমে ছিল। এতে হাসপাতালে আসা শিশু রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। হাসপাতালের নিরাপত্তা কর্মীদের থাকার কক্ষ, জরুরি বিভাগে যাওয়ার রাস্তা, মূল গেটসহ পুরো এলাকা তলিয়ে গেছে।

রোগীদের স্বজন ও হাসপাতালের নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি অভিযোগে বলেন, সাধারণত সামান্য বৃষ্টিতেই হাসপাতাল এলাকা তলিয়ে যায়। সহজে পানি নামে না। হাসপাতালের ভেতরে নালা নর্দমা

ও আশপাশের সড়কের ড্রেন বন্ধ থাকায় পানি নামতে পারে না। ফলে দুর্ভোগ বাড়ে।

গতকাল রবিবার রাজধানীর অন্যতম ব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ঢামেকের জরুরি বিভাগে অন্যান্য দিনের তুলনায় রোগীর সংখ্যা প্রায় ২০ শতাংশ কমেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় জরুরি বিভাগে প্রায় ২০ শতাংশ রোগী কম এসেছে। দৈনিক গড়ে ২৪ ঘণ্টায় জরুরি বিভাগে দেড় হাজারের বেশি রোগী আসেন। তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ হাসপাতালে ভর্তি হন। এসব রোগীর অধিকাংশই বিকাল থেকে রাতের মধ্যে আসেন। সকালে রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকে। তবে অন্যান্য দিনের তুলনায় গতকাল সকাল ও দুপুরে রোগীর উপস্থিতি আরো কম ছিল।

এছাড়া অতি বর্ষণের কারণে রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এলাকার সামনের সড়কে পানি জমে তীব্র জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এই জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিল রোগী এবং রোগীর সঙ্গে আসা স্বজনরা।

এদিকে চট্টগ্রাম, সিলেটসহ বন্যা দুর্গাত এলাকার হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি যে কতটা তা সহজেই অনুমেয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতরে জমেছে হাটু পানি। যানবাহন চলাচল না থাকায় ভেলায় করেও রোগীকে নেয়া হচ্ছে হাসপাতালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App