×

প্রথম পাতা

হাম-ডেঙ্গুতে আরো তিন মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে এই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। গতকাল সোমবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট বিভাগের। গেল ২৪ ঘণ্টায় আরো ৮৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। ১১৩ জনের হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আর ভর্তি হয়েছে ৮৫৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩০৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ৬২, চট্টগ্রামে ২২২, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তার পর থেকে গত প্রায় চার মাসে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫৯ জনের। নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯১ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬। আর হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩। দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৯৫ হাজার ১৫৬। যার মধ্যে ৯১ হাজার ৪৮৩ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। তারা ২ জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের এবং অপরজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ২৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮ হাজার ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৭ জন। এ পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গুরোগী মারা গেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে-১৩ জন। আর চলতি জুলাই মাসে প্রাণ গেছে ৯ জনের। জানুয়ারিতে ২ জন, ফ্রেব্রুয়ারিতে ২ জন ও মে মাসে ১ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারকালে আটক ২২

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

উজানের ঢলে বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

ডে কেয়ারে ১৩৬ শিশুকে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক অপরাধ আদালত ভাঙতে নতুন উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App