×

প্রথম পাতা

গ্যাস সরবরাহ বাড়লেও সংকট এখনো কাটেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্যাস সরবরাহ বাড়লেও সংকট এখনো কাটেনি

ছবি: সংগৃহীত

গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট কাটেনি। এখনো রান্নার চুলা জ¦লছে না। গত কয়েক দিনে বিদ্যুতের লোডশেডিং আগের চেয়ে বেড়েছে। ভাদ্রের গরমে বারবার লোডশেডিং হওয়ায় ভোগান্তি বেড়েছে সব শ্রেণির মানুষের। গ্যাস সংকটের কারণে এখনো বন্ধ রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সিএনজি ফিলিং স্টেশনগুলো। জ¦ালানির জন্য পরিবহন চালকরা এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন।

গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো এখনো চালু হয়নি।

পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, তিন দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার দুপুর থেকে পুনরায় সরবরাহ শুরু করেছে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)। আস্তে আস্তে গ্যাসের সরবরাহ বাড়নো হবে। আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে চলতি মাসের শেষ দিকে গ্যাস সংকট আরো কমে পূর্বের অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ দেয়া হতো। ভাসমান টার্মিনালে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হয়। গত এক মাসের তুলনায় গতকাল শনিবার থেকে সরবরাহ বেড়ে ২ হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। বর্তমানে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬২১ মিলিয়ন এবং আমদানি থেকে ৬৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। তবে বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় শিল্পসহ অন্যান্য খাতে সংকট কিছুটা বেড়েছে। এখন তা সমন্বয়ের চেষ্টা চলছে।

জানা গেছে, এক সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে প্রতিদিন ২ হাজার ৮০০ মিলিয়ন গ্যাস উৎপাদিত হতো। এখন উৎপাদন হচ্ছে ১ হাজার ৬২১ মিলিয়ন ঘনফুট। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে প্রতিনিয়ত মজুত কমে যাচ্ছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে ৮টি গ্রাহক শ্রেণিতে অনুমোদিত লোডের পরিমাণ প্রতিদিন ৫ হাজার ৩৫৬ মিলিয়ন ঘনফুট। চাহিদা ধারণা করা হয় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। এখন আমদানিকৃত গ্যাসের ওপর বেশি নির্ভর করতে হচ্ছে।

গ্যাস সংকট মেটাতে এখন টেন্ডার প্রক্রিয়ার বাইরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডকে (আরপিজিসিএল) ৪ কার্গো এলএনজি আমদানির আদেশ দেয়া হয়। একটি কার্গো নিয়ে জাহাজ গত ১৭ আগস্ট পৌঁছানোর কথা ছিল। কিন্তু এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে দুর্ঘটনার কারণে সেই কার্গো জাহাজটি আসেনি। এছাড়া আগামী ২৭ আগস্ট অপর একটি জাহাজ দেশে আসার কথা ছিল। কিন্তু কার্গো না থাকায় আংশিক সরবরাহে থাকা এক্সিলারেট টার্মিনাল ১৯ আগস্ট বিকালে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সেটিও ওই সময়ে আসছে না। তবে ৩০ আগস্ট একটি জাহাজ আসার কথা আছে। সেই জাহাজটি আসলেও সমস্যা কিছুটা কমে আসবে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, এফএসআরইউ চালু হলেও এখনই পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আশা করা হচ্ছে, ৩০ আগস্টের দিকে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরে আসতে পারে।

এদিকে পেট্রোবাংলার আওতাধীন কোম্পানি আরপিজিসিএল এলএনজি আমদানি, খালাস ও এফএসআরইউ তদারকির দায়িত্বে রয়েছে। তাদের গাফিলতি ও অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।

এদিকে সংকটের খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বিভিন্ন এলাকার বাসাবাড়ির বাসিন্দারা এখনো লাইনের গ্যাস পাচ্ছেন না। তারা অনেকেই এখন এলপিজি গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায় অনেকেরই নাগালের বাইরে রয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি একটুও কমেনি।

অন্যদিকে যারা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, তারাও স্বস্তিতে নেই। গ্যাস সরবরাহ পর্যাপ্ত না থাকায় বিদ্যুৎ সরবরাহ কমেছে। বিদ্যুৎ উৎপাদনে এক হাজার কিলোওয়াটের বেশি ঘাটতি রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষে এই ঘাটতি বর্তমান পরিস্থিতিতে মেটানো

সম্ভব হচ্ছে না। ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন একাধিকবার লোডশেডিংয়ের ফলে ভাদ্রের এই গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে।

বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, আগামী মাস থেকে গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার উৎপাদনে ফিরলে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং লোডশেডিংয়ের মাত্রা অনেক কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

রংপুরে চার খুনের রহস্য উদ্‌ঘাটন, আটক ২

একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, মিলছে না ন্যায়বিচার

ডা. শফিকুর রহমান একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে, মিলছে না ন্যায়বিচার

লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা

লজ্জার দিনেও বড় সুখবর পেল টাইগারা

রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

জামায়াত আমির রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App