×

শেষের পাতা

আট বছর ধরে পাসের হারে মেয়েরাই এগিয়ে

জিপিএ-৫ পেয়ে এবারো এগিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আট বছর ধরে পাসের  হারে মেয়েরাই এগিয়ে

মাধ্যমিক বা এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারের দিক থেকে অন্য বছরগুলোর মতোই এবারো মেয়েরা এগিয়ে আছেন। গত ৮ বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। গতকাল সোমবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তার বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফলাফলের বিস্তারিত তথ্য অনুযায়ী, এ বছর মোট ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন পাস করেছেন। তাদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র এ পরীক্ষায় অংশ নিলেও পাস করেছেন ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। চলতি বছর ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। সে হিসাবে ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ ৫-এ ৫ পেয়েছেন।

গত বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে ছিলেন ছাত্রীরা। সে বছর ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ ছাত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৬৫ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫

পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও বড় ব্যবধানে এগিয়ে ছিলেন ছাত্রীরা। গতবার পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ ৫-এ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। তাদের মধ্যে ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র; আর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ছিলেন। সেই হিসাবে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছিলেন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

২০২৪ সালে ৮৪ দশমিক ৪৭ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ। সেবার জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র; আর ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

এ সরকারের অধীনে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার: জ্বালানি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে দেওয়া হবে: কৃষিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App