×

শেষের পাতা

মালদ্বীপ

বাংলাদেশিদের জন্য সতর্কতা হাইকমিশনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে মালের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানিয়েছে, বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্টের কারণে অনেক সময় আইনগত বা অন্যান্য জটিলতা তৈরি হতে পারে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকার

প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

কোনো কিছু পোস্ট বা শেয়ার করার আগে বিষয়টি ভালোভাবে বিবেচনা করার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করে তা প্রচারের জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হতে পারে- এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করে বলে মনে হতে পারে- এমন কনটেন্ট থেকেও বিরত থাকার ওপর গুরুত্ব দিয়েছে হাইকমিশন।

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মনে রাখতে হবে, তারা যে দেশে বসবাস করছেন, সেই দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান ও আনুগত্য প্রদর্শনে বাধ্য। স্বাগতিক দেশের আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি যথাযথ সম্মান দেখানো, নিরাপদ ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

হাইকমিশনের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার ব্যক্তিকে সম্ভাব্য আইনগত ও অন্যান্য অনাকাক্সিক্ষত জটিলতা থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশন, মালে সব বাংলাদেশি প্রবাসীকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

মহাখালীতে কিশোরীর আত্মহত্যা মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

কলকাতার হোটেলে আগুন, বেঁচে ফেরা ৩ বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা

পিংক বাস নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান, দিলেন কড়া বার্তা

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দিপু মনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App