×

শেষের পাতা

প্রধানমন্ত্রী তারেকের ভারত সফরের সময় খুবই সীমিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের দাবিকে যুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সা¤প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে ‘অত্যন্ত অভদ্র’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে বীণা সিক্রি এসব কথা বলেন। তিনি জানান, দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে। সফরের প্রস্তুতিও এগিয়ে নেয়া হচ্ছে।

বীণা সিক্রি বলেন, বাংলাদেশ সরকার তারেক রহমানের ভারত সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, যা অত্যন্ত বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া প্রেস নোট বা ফেসবুক পোস্টের ভাষাকে ‘খুবই অভদ্র এবং অহংকারী’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাবেক এই কূটনীতিক বলেন, সফরের তারিখ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এখনো চলছে। বাংলাদেশ সরকার তারেক

রহমান ভারত সফরে আসছেন না- এমন কোনো বক্তব্যও দেয়নি। তাই সফরের প্রস্তুতি যখন চলমান, তখন প্রত্যর্পণের বিষয়টি এরসঙ্গে যুক্ত করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বীণা সিক্রির মতে, এ ধরনের মন্তব্য তারেক রহমানের ভারত সফরের গুরুত্ব নিয়ে বাংলাদেশ সরকারের ‘গুরুতরতার অভাব’ প্রকাশ করে। তার ভাষ্য, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সরকারপ্রধানের সফর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের সুযোগ তৈরি করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে শপথ নেয়ার পর দুই দফা ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান শপথ নেয়ার পর প্রথম আমন্ত্রণে তার সুবিধাজনক সময়ে পরিবারসহ দ্বিপক্ষীয় সফরে ভারতে আসার কথা বলা হয়।

বীণা সিক্রি জানান, ভারতকে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য করার বিষয়ে একটি বোঝাপড়া ছিল। তবে ছয় মাস পেরিয়ে গেলেও ওই আমন্ত্রণের কোনো জবাব দেয়া হয়নি বলে দাবি করেন তিনি। পরে কয়েক সপ্তাহ আগে বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানায় ভারত। সেই আমন্ত্রণেরও কোনো জবাব দেয়া হয়নি বলে জানান তিনি।

সাবেক এই কূটনীতিক বলেন, তারেক রহমানের ভারত সফরের জন্য এখন সময়ের সুযোগ খুবই সীমিত। এমন পরিস্থিতিতে সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয় ও অ-কূটনৈতিক। একইসঙ্গে এটি প্রত্যর্পণের উদ্দেশ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া উল্লেখ করে বীণা সিক্রি বলেন, এ ধরনের প্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর সময় লাগতে পারে। লন্ডনসহ বিভিন্ন জায়গায় প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রেও এমন দীর্ঘ সময় লাগার নজির রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি তারেক রহমান আগামী দুই-তিন বছর ভারত সফরে যেতে চাইছেন না? তার মতে, দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি চলার সময় এবং সফরের জন্য সময়ের সুযোগ সংকুচিত হয়ে আসার মধ্যেও কোনো জবাব না দিয়ে প্রত্যর্পণের বিষয়টি সামনে আনা হয়েছে।

বীণা সিক্রি বলেন, তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করা অপ্রয়োজনীয় ও অ-কূটনৈতিক। দুই দেশের সরকারের মধ্যে চলমান যোগাযোগের মধ্যেই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বলেও তার বক্তব্যে উঠে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

কেনিয়ায় বিমান বিধ্বস্ত ৫ আমেরিকানসহ ও ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

বিশ্ববাজারে তেলের দামে স্থিতিশীলতা

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

মার্কিন নৌ অবরোধে ধৈর্যের বাঁধ ভাঙছে ইরানের

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App