×

শেষের পাতা

ক্রেনের চাকায় পিষ্ট

পরীক্ষা আর দেয়া হলো না নাফিসার

Icon

চট্টগ্রাম অফিস

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকার বাসা থেকে হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৮)। কিন্তু পথিমধ্যেই সড়কে ক্রেন চাপায়

মর্মান্তিকভাবে প্রাণ হারান এই পরীক্ষার্থী। নাফিসা নাওয়াল নগরীর দামপাড়া পুলিশ লাইনের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গা থানার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়ার মেয়ে।

তার এই অকাল মৃত্যুতে ওই পরিবারে চলছে আহাজারি। প্রতিবেশীদের মধ্যেও নেমে আসে শোকের ছায়া।

নাফিসার বাবা মামুন মিয়া জানিয়েছেন, মহসিন কলেজ ছিল তার মেয়ের পরীক্ষাকেন্দ্র। পরীক্ষা দিতে যাওয়ার জন্যই গতকাল সকালে বাসা থেকে বের হয়েছিল নাফিসা। আইনি প্রক্রিয়া শেষে নাফিসার মরদেহ বরগুনার বামনা উপজেলার গ্রামের বাড়িতে নেয়ার কথা রয়েছে।

নগরীর ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ওই ছাত্রী পাঠাও মোটর সাইকেলে করে মহসিন কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গেলে ওই ছাত্রী রাস্তায় পড়ে যান। তখন একটি ক্রেন ওই ছাত্রীকে চাপা দেয়। ক্রেনের চালক পালিয়ে গেছে। ক্রেনটি আমরা আটক করে থানায় নিয়ে এসেছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের রাস্তায় ক্রেন চাপায় গুরুতর আহত ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App