×

খেলা

সুইজারল্যান্ডের কাছে হার

অবসর নিলেন আলজেরিয়ার অধিনায়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবসর নিলেন আলজেরিয়ার  অধিনায়ক

বিশ্বকাপের মঞ্চেই শেষ হলো আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। প্রায় এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মাহরেজ বলেছেন, জাতীয় দলের হয়ে এটিই ছিল তার শেষ ম্যাচ।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে ব্রিল এমবোলো ও দান এনদোয়ের গোলে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইজারল্যান্ড। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় মাহরেজ বলেন, ‘এটাই আমার শেষ উপস্থিতি। জাতীয় দলের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।’ তার এই ঘোষণার মধ্য দিয়ে আলজেরিয়ার ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও সমাপ্তি ঘটল।

৩৫ বছর বয়সী মাহরেজ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ১১৯ ম্যাচে ৪০ গোল করে। গোল করার পাশাপাশি দীর্ঘ সময়ে অসংখ্য গুরুত্বপূর্ণ আক্রমণ গড়ে দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন কঠিন সময়েও। ক্লাব ফুটবলে বর্তমানে সৌদি আরবের আল আহলির হয়ে খেললেও জাতীয় দলের প্রতি তার নিবেদন সবসময়ই ছিল আলোচনায়।

ফ্রান্সে জন্ম নেয়া মাহরেজের আন্তর্জাতিক পথচলা খুব সহজ ছিল না। ২০১৪ বিশ্বকাপে তিনি মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। পরে জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে তৎকালীন কোচের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন। সেই বিশ্বকাপেই প্রথমবারের মতো শেষ ষোলোয় উঠেছিল আলজেরিয়া। এরপর টানা দুই বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয় উত্তর আফ্রিকার দেশটি।

দীর্ঘ বিরতির পর ২০২৬ বিশ্বকাপে ফিরে আবারো নিজের সামর্থ্যরে প্রমাণ দেন মাহরেজ। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে জয়ে একটি গোলের সুযোগ তৈরি করে দেশের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোলে অবদান রাখার কীর্তি গড়েন তিনি। পরে অস্ট্রিয়ার বিপক্ষে করেন নিজের প্রথম বিশ্বকাপ গোল।

যোগ করা সময়ে আরেকটি গোল করে জোড়া গোলের স্বাদও পান। তবে নকআউট পর্বে সুইজারল্যান্ডের সংগঠিত রক্ষণভাগের সামনে তার অভিজ্ঞতা কাজে লাগেনি।

আলজেরিয়া এবার বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের হার দিয়ে। এরপর জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি। অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে নিশ্চিত করে নকআউট পর্ব। কিন্তু শেষ বত্রিশে সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ হয়ে, তাদের বিশ্বকাপ অভিযান।

মাহরেজের বিদায়ে আলজেরিয়ার জাতীয় দল হারাল তাদের অন্যতম সফল ও প্রভাবশালী ফুটবলারকে। এক দশকেরও বেশি সময় ধরে তার নেতৃত্ব, সৃজনশীলতা ও গোল করার দক্ষতা আলজেরিয়ার ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশ্বকাপ থেকে বিদায়ের দিনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে তিনি রেখে গেলেন একটি সমৃদ্ধ উত্তরাধিকার, যা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার

পানিসম্পদমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার

আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

ফুটবল খেলা নিয়ে তর্ক আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সোনাগাজী অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁও আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App