×

যুক্তরাষ্ট্র

২৫০ বছর পর যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল সাদা মাথার ঈগল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

২৫০ বছর পর যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল সাদা মাথার ঈগল

ছবি : সংগৃহীত

সাদা মাথার ঈগল বা বল্‌ড্‌ ঈগলকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন একটি নতুন আইনে স্বাক্ষর করার মাধ্যমে প্রায় ২৫০ বছরের অপেক্ষার পর এই শিকারি পাখিটি জাতীয় পাখির মর্যাদা লাভ করে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

১৭৮২ সাল থেকে সাদা মাথার ঈগল যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিল, যা “গ্রেট সিল অব দ্য ইউএস” নামে পরিচিত, তে স্থান পেয়ে আসছে। তবে এতদিন এই পাখিকে সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়, যেখানে সাদা মাথার ঈগলকে জাতীয় পাখি হিসেবে উল্লেখ করা হয়। বিলটি পরে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট বাইডেনের কাছে পাঠানো হয়। তার স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হয়।

ন্যাশনাল ইগল সেন্টারের কো-চেয়ার জ্যাক ডেভিস বলেন, প্রায় ২৫০ বছর ধরে আমরা বল্‌ড্‌ ইগলকে জাতীয় পাখি বলে সম্বোধন করতাম, যদিও এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তবে এখন এটি জাতীয় পাখির মর্যাদা পেয়েছে এবং এই স্বীকৃতির জন্য এর চেয়ে যোগ্য আর কোনো পাখি নেই।

১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এমব্লেম অ্যাক্ট অনুযায়ী, সাদা মাথার ঈগল একটি সংরক্ষিত পাখি হিসেবে বিবেচিত। এই পাখি শিকার বা বিক্রি করা বেআইনি। তবে একসময় এ পাখি বিলুপ্তির ঝুঁকিতে ছিল। ২০০৯ সাল থেকে সংরক্ষণ প্রচেষ্টার ফলে বল্‌ড্‌ ইগলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এই আইনটি পাসের মাধ্যমে সাদা মাথার ঈগল এখন শুধু যুক্তরাষ্ট্রের প্রতীক নয়, বরং আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখির মর্যাদায় উন্নীত হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App