×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে দোকানে বন্দুক হামলা, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১০:৪০ এএম

যুক্তরাষ্ট্রে দোকানে বন্দুক হামলা, নিহত ৩

পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান টার্গেট-এর একটি স্টোরে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। খবর এবিসি নিউজের।

অস্টিন পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলির খবর পেয়ে তারা সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন ছিলেন সেই গাড়িচালক, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে গিয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে। কিছু দূরে গিয়ে সেটি দুর্ঘটনায় পরে। এরপর কাছের একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করেন তিনি। পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পালাতে দেখা যায়।

আরো পড়ুন : ইউক্রেন-রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে: ট্রাম্প

এসময় এক প্রত্যক্ষদর্শী পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে টেজার ব্যবহার করে হামলাকারীকে আটক করে অস্টিন পুলিশ।

প্রাথমিকভাবে অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস চারজন আহত হওয়ার কথা জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য এখনও অজানা এবং এ ঘটনায় তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App