×

ভিডিও

ভারতের লোকসভা নির্বাচনকে কাঁপিয়ে দিলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৫:১৭ পিএম

গেল ৪ জুন মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তিন'শ আসন ছুঁতে পারেনি। তবে দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ‘ইন্ডিয়া’ জোট।

ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। বিজেপির স্মৃতি ইরানিসহ হেভিওয়েট অনেকে হারলেও কয়েকজন প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়ে নজর কেড়েছেন। এমন কয়েকজনকে নিয়েই এবারের প্রতিবেদন।

এদের মধ্যে সবার ওপরে রয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোরের সংসদ সদস্য শংকর লালওয়ানি। বিজেপির এই প্রার্থী ১১ লাখ ৭২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। এর মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে জয়ের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

আসামের ধুবড়ি আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রাকিবুল হুসেইন। কংগ্রেসের এই প্রার্থী এবার জিতেছেন ১০ লাখ ১২ হাজার ভোটের ব্যবধানে। তালিকায় এর পরেই আছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম। বিজেপির এই নেতা জয় পেয়েছেন ৮ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে। মধ্যপ্রদেশের ভিদিশা আসন থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি।

বিজেপি নেতা সি আর প্যাটেলের ভোটের ব্যবধান ৭ লাখ ৭৩ হাজার। বিজেপির এই নেতা জয় পেয়েছেন গুজরাটের নাভসারি আসন থেকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি ৬ লাখ ৮৯ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার নিয়ে তৃতীয় দফায় সংসদ সদস্য হলেন প্যাটেল। ভোটের ব্যবধানে নিজের গড়া আগের রেকর্ড ভেঙেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ ভোটে দাঁড়িয়েছিলেন গুজরাটের গান্ধীনগর থেকে। জিতেছেন ৭ লাখ ৪৪ হাজার ভোটের ব্যবধানে।

এ ছাড়া বিজেপি নেতা ও কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনা আসন থেকে ৫ লাখ ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। গেল ১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল লোকসভা নির্বাচন। টানা দেড় মাস পর গেল ১ জুন শনিবার শেষ হয় নির্বাচনী যজ্ঞ। পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের আসন প্রয়োজন ২৭২টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App