×

ভিডিও

চাঁদাবাজি মামলায় পাবনা কোর্টে সাবেক ডেপুটি স্পিকার টুকু, জামিন নামঞ্জুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন আবেদন নামঞ্জুর করেছে পাবনার আদালত । সোমবার বিকেল ৪ টার দিকে পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

এর আগে কড়া নিরপত্তায় শামসুল হক টুকুকে পাবনা কারাগার থেকে আদালতে আনা হয়। জানা গেছে টুকুর নিজ নির্বাচনী এলাকা বেড়ার বৃশালিখার মির্জা আ. হামিদের ছেলে মির্জা মেহেদী বাদী হয়ে গত ৬ নভেম্বর পাবনার ৩ নং আমলী আদালতে টুকু, তার ভাই আ. বাতেন ও ছেলে আসিফ শামস রঞ্জন সহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৬ মে সাবেক ডেপুটি স্পিকার টুকুর নির্দেশে বাদীপক্ষের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা না দেয়ায় বৃশালিখা ঘাটের জমি সহ ২০ টি দোকান ও ৫০ টি গোডাউন জোরপূর্বক দখল করে নেন বলে অভিযোগে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App