×

আবহাওয়া

বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে, গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

বৃষ্টির মতো কুয়াশা ঝরছে রাজধানীতে, গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে

সকাল সাড়ে ৯টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত

সারাদেশের মতো কনকনে শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী। দুদিন ধরে সূর্যের দেখা নেই। এতে বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে হিমেল হাওয়ার পাশাপাশি বৃষ্টির মতো ঝড়ছে ঝিরিঝিরি কুয়াশা। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল সাড়ে ৯টায়ও সূর্যের দেখা পাওয়া যায়নি।

ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে মানুষের আনাগোনা তুলনামূলক কম। তবে যারাই বের হচ্ছেন বৃষ্টির মত কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়ছেন। একাধিক গরম পোশাক গায়ে জড়িয়েও যেন শীতের সঙ্গে পারা দায়। 

বরাবরের মতোই শীতে সবচেয়ে নাজুক অবস্থায় খেটেখাওয়া আর ছিন্নমূল মানুষ। এক টুকরো গরম কাপড় আর সূর্যের মান ভাঙার দিকে তাকিয়ে আছেন তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গেছে ছিন্নমূল মানুষদের।

আরো পড়ুন : সূর্যের দেখা নেই, শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যমান আবহাওয়া আরো কিছুদিন অপরিবর্তিত থাকবে। আগামী রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। যদিও ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও তীব্র শীত অনুভূত হতে পারে।

এতে আরো বলা হয়, এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

এ কদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পারে। আর এ সময়ের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App