×

আবহাওয়া

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৫৪ এএম

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টার তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে আজ সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

আশুরা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আশুরা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

দেশজুড়ে বিশেষ অভিযান, আ.লীগের ৮৪ নেতাকর্মী আটক

দেশজুড়ে বিশেষ অভিযান, আ.লীগের ৮৪ নেতাকর্মী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App