×

আবহাওয়া

দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৩৯ এএম

দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ছবি: সংগৃহীত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সব ধরনের নৌযানকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

ঝুঁকি এড়াতে বহুতল ভবন থেকে দূরে থাকার পরামর্শ

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি এড়াতে বহুতল ভবন থেকে দূরে থাকার পরামর্শ

ঢাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

অভিযানে যাওয়ার পথে খাদে ডিবির গাড়ি, আহত ৮

অভিযানে যাওয়ার পথে খাদে ডিবির গাড়ি, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App