×

জাতীয়

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

ছবি : সংগৃহীত

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার।

এ ছাড়া বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

সব মিলিয়ে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবারে পড়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে আগামী বছর সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ২২ দিন ছুটি পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

সরকারি ও  আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App