×

জাতীয়

সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

সরকারি ও  আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।

এ বিষয়ে রোববার (১ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই সঙ্গে বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

সরকারি ও  আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App