×

ঢাকা

শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর নিয়ে যা জানাল পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

শ্রমিক আন্দোলনে গুলিতে হতাহতের খবর নিয়ে যা জানাল পুলিশ

ছবি : সংগৃহীত

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হননি বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করেছে সংস্থাটি।

সোমবার (২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা পুলিশ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ সংযম, ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষুব্ধ করতে পুলিশের গুলিতে শ্রমিক বা শিক্ষার্থী আহত-নিহত হওয়ার গুজব ছড়াচ্ছে। তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ কোনো গুলি চালায়নি এবং এতে কেউ হতাহতও হয়নি।

এ পরিস্থিতিতে শ্রমিক ও সাধারণ জনগণকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App