ঢাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৪ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, এই সময়ের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ‘বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
