×

আবহাওয়া

সিলেটেসহ বিভিন্ন জেলায় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০০ এএম

সিলেটেসহ বিভিন্ন জেলায় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’

ছবি: সংগৃহীত

সিলেটেসহ দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’ বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড। রোববার (৫ জুলাই) থেকে আগামী এক সপ্তাহ এই বৃষ্টি বলয় স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করা ‘বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড’।

সংস্থাটি তাদের পোস্টে লিখেছে, ‘জুলাইয়ের ৫ তারিখের মধ্যে দেশে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয় ‘ধারা’। যা পর্যায়ক্রমে চলতে পারে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত।’

আরো জানানো হয়েছে, আসন্ন এই বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। মাঝারি সক্রিয় থাকতে পারে খুলনা ও ঢাকা বিভাগে। তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে রংপুর ও রাজশাহী বিভাগে।

তবে বৃষ্টি বলয় ‘ধারা’ কতটা শক্তি নিয়ে দেশে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ওয়েদার অবজারবেশন টিম। প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, ‘শিগগিরই এর বিস্তারিত আপডেট করা হবে।’

 উল্লেখ্য, গত ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় ছিল বছরের প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’। এটি বেশি সক্রিয় ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে। এর প্রভাবে জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়।

এরপর গত ২৫ এপ্রিল দেশে ধেয়ে আসে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। যার প্রভাবে ৭ মে পর্যন্ত টানা ১২ দিন দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হয়। দুটি বৃষ্টি বলয়েরই আভাস দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App