×

আবহাওয়া

দেশেজুড়ে টানা বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

দেশেজুড়ে টানা বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

ছবি : সংগৃহীত

ভ্যাপসা গরম থেকে অবশেষে মিলতে পারে স্বস্তি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (৫ জুলাই) থেকে আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজই দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা চলমান মৃদু তাপপ্রবাহ অনেকটাই প্রশমিত করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আরো পড়ুন : সিলেটেসহ বিভিন্ন জেলায় ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ধারা’

সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ জুলাই) এবং বৃহস্পতিবার (৯ জুলাই) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ দুই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

দেবকে নিয়ে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App