×

আবহাওয়া

সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান আবহাওয়ার কারণে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (০৮ জুলাই) বিশেষ আবহাওয়া বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

সংস্থাটির মতে, লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশ

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেলেন শিক্ষার্থীরা

বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

সংসদে শিক্ষামন্ত্রী বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

শিক্ষা ভবনের সামনে সাংবাদিক নাজমুলের ওপর শিক্ষার্থীদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App