×

আবহাওয়া

টানা বৃষ্টিতে ধুয়ে গেল ঢাকার দূষণ, শীর্ষে কোন দেশ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০১ এএম

টানা বৃষ্টিতে ধুয়ে গেল ঢাকার দূষণ, শীর্ষে কোন দেশ?

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫৭ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ৫২ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার দূষণ স্কোর ১৭৪, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৭০, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহরের দূষণ স্কোর ১৬৩, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহরের দূষণ স্কোর ১৫৩, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

৫ম অবস্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা শহরের দূষণ স্কোর ১৫২, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরের দূষণ স্কোর ১৩৪, অর্থাৎ এই শহরের সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ইসরায়েলের জেরুজালেম, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, চিলির রাজধানী সান্তিয়াগো, উগান্ডার রাজধানী কাম্পালা, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার।

অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভারতের রাজধানী দিল্লি, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, পাকিস্তানের করাচি, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, নেদারল্যান্ডসের রটারডাম, বাহরাইনের রাজধানী মানামা, ঘানার রাজধানী আক্রা, সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর, সেনেগালের রাজধানী ডাকার, ব্রাজিলের সাও পাওলো, ইরানের রাজধানী তেহরান, ফ্রান্সের রাজধানী প্যারিস, চীনের গুয়াংজু, মিশরের রাজধানী কায়রো, চীনের উহান, কাতারের রাজধানী দোহা, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, ইন্দোনেশিয়ার মেদান, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম, রাশিয়ার রাজধানী মস্কো, দক্ষিণ কোরিয়ার ইনচিওন, স্পেনের রাজধানী মাদ্রিদ, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, গ্রীসের রাজধানী এথেন্স, রাশিয়ার ক্রাসনোয়ারস্ক, আফগানিস্তানের রাজধানী কাবুল, ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি, ভিয়েতনামের হো চি মিন সিটি, চীনের সাংহাই, চীনের চংকিং, মালয়েশিয়ার কুচিং, তুরস্কের ইস্তাম্বুল, কানাডার টরন্টো, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, ইরাকের রাজধানী বাগদাদ, পেরুর রাজধানী লিমা, চীনের শেনজেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়’

‘জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়’

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App