×

আবহাওয়া

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল অধিদপ্তর

ছবি: সংগৃহীত

দেশে আগামী ৩ দিন বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সমভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

আরো পড়ুন: দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়সহ বজ্রবৃষ্টি

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো পড়ুন: জেলেদের জন্য জরুরি সতর্কবার্তা

শনিবার (১৮ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রবিবার (১৯ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন: বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৮ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও সৈয়দপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১, মামলা ৫০

ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App