×

আবহাওয়া

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন: নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

এদিকে দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি

এবার ভিন্ন দাবি চুয়েট ভিসির ক্যাম্পাসে ফিরব না—এই শর্ত মানিনি

ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১১ জন নিহত

ভারতে গঙ্গা নদীতে নৌকাডুবি, শিশুসহ ১১ জন নিহত

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানাল বিএনপি

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানাল বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App