×

বিনোদন

আবারো ফারুকীর বিজ্ঞাপনে তিশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৮, ০৩:২৯ পিএম

আবারো ফারুকীর বিজ্ঞাপনে তিশা
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা বিনোদন জগতের জনপ্রিয় দুটি নাম। একজন ক্যামেরার সামনে নন্দিত তারকা আরেকজন ক্যামেরার পেছনের বিখ্যাত নির্মাতা। বেশ জনপ্রিয় কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তারা। এ ছাড়া তারা একসঙ্গে বেশ কিছু বিজ্ঞাপনও করেছেন। তিশা ও ফারুকী আবারো এক হলেন বিজ্ঞাপনচিত্রে। ফারুকীর পরিচালনায় 'ডাবর মেথি আমলা হেয়ার অয়েল'-এর বিজ্ঞাপনে তিশাকে অভিনয় করতে দেখা গিয়েছে। বিজ্ঞাপনটি বিশ্ব নারী দিবস, (৮ মার্চ, ২০১৮) থেকে টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে। দর্শকমহলে বিজ্ঞাপনটি বেশ আলোচিত হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণের আগে ফারুকী একজন অনিন্দ্য সুন্দরী তরুণীর সন্ধান চেয়ে স্ট্যাটাসও দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে অনেকেই তিশার নাম বলে থাকেন। আর বিজ্ঞাপনটি প্রচারের পর মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক ওয়ালে উচ্ছসিতভাবে লিখেছেন, 'ভদ্রমহিলার সঙ্গে বহুদিন পর বিজ্ঞাপন করার সুযোগ হইলো।'  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবজিতে স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগি-মাছ

সবজিতে স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগি-মাছ

দুষ্ট সমন্বয়করা হাসনাতকে 'হাসিনার আব্দুল্লাহ' বলে ডাকে: রাশেদ খাঁন

দুষ্ট সমন্বয়করা হাসনাতকে 'হাসিনার আব্দুল্লাহ' বলে ডাকে: রাশেদ খাঁন

পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, জানা গেল সম্ভাব্য সময়

পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, জানা গেল সম্ভাব্য সময়

রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়: রাশেদ খাঁন

রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়: রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App