×

খেলা

৩৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বার্সা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৮, ০৬:৪১ পিএম

৩৮ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় বার্সা

ফাইল ছবি

স্প্যানিশ লিগায় দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। টুর্নামেন্টে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে মেসির ক্লাব। আর তারই জের ধরে লিগের ইতিহাসে টানা অপরাজেয় থাকার ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে দলটি। পরবর্তী ম্যাচে হার এড়াতে পারলেই রিয়াল সোসিয়েদাদের ৩৮ বছরের পুরনো কীর্তিতে নাম লেখাবে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

এর আগে লা লিগায় ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ সিজন মিলিয়ে একটানা ৩৮ ম্যাচে অপরাজেয় ছিল সোসিয়েদাদ। তাদের দৌড় থামিয়েছিল সেভিয়া। সেভিয়ার মাঠেই সবশেষ লিগ ম্যাচে হারের কিনার থেকে উঠে আসে বার্সা। মেসি-সুয়ারেজের শেষদিকের গোলে ২-২ সমতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন কোচ কাতালানরা।

সোসিয়েদাদের রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে লেগানেসকে আতিথ্য দেবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে আগামী শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।

এর তিনদিন আগে নামতে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ রোমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুগলে দুর্নীতিতে শীর্ষে রাজনীতিবিদরা, পরে আমলারা

রুমিন ফারহানা গুগলে দুর্নীতিতে শীর্ষে রাজনীতিবিদরা, পরে আমলারা

তেহরানের ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

তেহরানের ১২ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাবার কোলেই শিশুকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

বাবার কোলেই শিশুকে গুলি করে হত্যা করলো ইসরায়েল

রাতে কমতে পারে ঢাকার তাপমাত্রা

রাতে কমতে পারে ঢাকার তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App