×

জাতীয়

‘ধর্ষণের একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২৬ পিএম

‘ধর্ষণের একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না’

ছবি: সংগৃহীত

ধর্ষণের ক্ষেত্রে একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেফিনিশনে উচ্চ দুর্নীতিও নেই, নিম্ন দুর্নীতিও নেই। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না। সবই সমান। ধর্ষণের ক্ষেত্রে একটা বিচার চাইবো, আরেকটা চাইবো না তা হয় না।

জাতীয় সংসদে দুদকের বরাদ্দ সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দুদক যেহেতু শক্তিশালী করতে চাই এটা জাতির প্রত্যাশা সেজন্য। এখানে কিছু আইনি ইনফ্রাস্ট্রাকচার আছে।’

মন্ত্রী আরো বলেন, ‘একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করবো। আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App