প্রিন্ট: ১২ মে ২০২৬, ০৮:০২ এএম
আরো পড়ুন
ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন ছাত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ০৬:৫০ পিএম
ফাইল ছবি
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রুবিনা আক্তার (২২) নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জের শান্তিনগর গ্রামে। বাড়ি যেতে ট্রেনে উঠতে রুবিনা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলেন।
রবিবার দুপুরে ৬ নম্বর প্লাটফর্মে একটি রেল ইঞ্জিনের নিচে কাটা পড়ে রুবিনা শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। রুবিনাকে দ্রুত পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, রুবিনার হাঁটুর উপর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
এ সম্পর্কিত আরো খবর
মন্তব্য করুন