×

আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টা সাজানো নাটক, প্রতি ৪ মার্কিনির ১ জন মনে করেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:০০ পিএম

ট্রাম্পকে হত্যাচেষ্টা সাজানো নাটক, প্রতি ৪ মার্কিনির ১ জন মনে করেন

ছবি- সংগৃহীত

গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হওয়া গুলিবর্ষণের ঘটনাটি কি 'সাজানো নাটক' ছিল? প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন এমনটিই মনে করেন। আজ সোমবার (১১ মে) প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে নাগরিকদের মধ্যে এমন গভীর রাজনৈতিক বিভাজনের চিত্র।

অনলাইন সংবাদমাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘নিউজগার্ড’ এই জরিপটি প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, প্রতি তিন ডেমোক্র্যাট সমর্থকের একজন এই ঘটনাকে সাজানো মনে করেন। রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার প্রতি আটজনে একজন। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এ ধরনের ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করার প্রবণতা সবচেয়ে বেশি।

গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি গ্র্যান্ড জুরি বন্দুকধারী কোল টমাস অ্যালেনকে অভিযুক্ত করেছে। তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ চারটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ওয়াশিংটন হিলটন হোটেলের সেই ঘটনার পরপরই অনলাইনে ছড়িয়ে পড়ে যে ট্রাম্প প্রশাসন জনসমর্থন বাড়াতে নিজেই এই ‘নাটক’ সাজিয়েছে।

ইউগভের চালানো এই জরিপে দেখা গেছে, ২৪ শতাংশ মার্কিন নাগরিক ঘটনাটি ভুয়া মনে করলেও ৪৫ শতাংশ একে সত্য বলে বিশ্বাস করেন। বাকি ৩২ শতাংশ এ নিয়ে নিশ্চিত নন। নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, এই ফলাফল মূলত সরকার ও গণমাধ্যমের প্রতি মার্কিন নাগরিকদের চরম আস্থার সংকটেরই প্রতিফলন।

এদিকে হোয়াইট হাউস এসব ষড়যন্ত্রতত্ত্ব সরাসরি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, ‘যাঁরা মনে করেন প্রেসিডেন্ট নিজের ওপর হামলার নাটক সাজিয়েছেন, তাঁরা আসলে বোকা।’ অন্যদিকে বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়ান ডনোভান বিষয়টিকে ট্রাম্পের প্রেসিডেন্সিতে ‘শোম্যানশিপ’ আচরণের প্রতিফলন বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে পেনসিলভানিয়ার বাটলার ও ফ্লোরিডার গলফ ক্লাবেও ট্রাম্পকে দুবার হত্যার চেষ্টা করা হয়। বাটলারের ঘটনাটিকেও ৪২ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক ‘সাজানো নাটক’ মনে করেন। যদিও এখন পর্যন্ত তিনটি হামলার কোনোটিই সাজানো হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গবেষক জ্যারেড হোল্ট এই পরিসংখ্যানকে হতাশাজনক উল্লেখ করে বলেন, ষড়যন্ত্রতত্ত্ব এখন মার্কিন রাজনীতিতে এমনভাবে মিশে গেছে যে এটি মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে পাশ একজন

সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল, একটিতে পাশ একজন

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপির প্রার্থী : চিফ হুইপ

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপির প্রার্থী : চিফ হুইপ

বিএনপির নাম ভাঙিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সম্পর্ক না রাখার আহ্বান

বিএনপির নাম ভাঙিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সম্পর্ক না রাখার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App