×

আন্তর্জাতিক

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৪৭ পিএম

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ছবি- সংগৃহীত

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানের ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের দাবি, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অস্থিতিশীলতা তৈরি ও হামলার পরিকল্পনার পাশাপাশি বিতর্কিত গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে আসছে।

আজ সোমবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্ত, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পরিচালক পদে থাকার অযোগ্য ঘোষণা করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য তার ভূখণ্ডে কোনো প্রকার বহিঃশক্তির হুমকি সহ্য করবে না। ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ইরান এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে। তেহরান একে তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ ও ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে অভিহিত করেছে। এই নিষেধাজ্ঞার ফলে লন্ডন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

গোলাম পরওয়ার সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App