×

ময়মনসিংহ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:২৬ পিএম

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন হাটবাড়ি গ্রামের শাহীন মিয়ার ছেলে বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়িতে বসে লিচু খাচ্ছিলো ইয়াসিন। খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় লিচুর বিচি আটকে যায়। এ সময় ইয়াসিন চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিলো, কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App