×

বিনোদন

প্রথমবার একসঙ্গে সুব্রত-চুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৯, ০৩:০৯ পিএম

প্রথমবার একসঙ্গে সুব্রত-চুমকি
প্রথমবারের মতো সুব্রত ও ছোটপর্দার প্রিয় মুখ ফারজানা চুমকি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের চিনিগুঁড়া চালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন সুব্রত ও চুমকি। এরই মধ্যে বিজ্ঞাপনটির নির্মাণকাজ শেষে প্রচারেও এসেছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অঞ্জলি সাথী। সুব্রত বলেন, অনেক এরেঞ্জমেন্টের একটি বিজ্ঞাপন ছিল এটি। যে কারণে আমাদের সবাইকে অনেক কষ্ট করে এতে কাজ করতে হয়েছে। চুমকির সঙ্গে এটি আমার প্রথম কাজ ছিল। খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ। আর এত বিনয়ী একজন শিল্পী, সত্যিই তার সঙ্গে কাজ করে মুগ্ধ আমি। বিজ্ঞাপনটি প্রচারে যে এসেছে তা দর্শকের সাড়া থেকেই অনুভব করতে পারছি। ফারজানা চুমকি বলেন, সুব্রত দাদার বেশকিছু সিনেমা দেখেছি আমি। বিশেষত ‘মালা বদল’ সিনেমাটির কথা খুব মনে পড়ে। ববিতা আপার সঙ্গে চণ্ডিদাস ও রজকিনী সিনেমাটার কথাও খুব মনে পড়ে। তিনিও এক সময়ের দাপুটে অভিনেতা। তার সঙ্গে একই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে অনেক কিছু জেনেছি। ভালো লেগেছে কাজ করে। আমার চলার পথে তার সঙ্গে কাজ করে অন্যরকম অভিজ্ঞতা হলো, আমার নিশ্চয়ই কাজে লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App