×

খেলা

বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২১ পিএম

বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিয়ে সমর্থকদের কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার শেষ হয়ে গেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট। আইসিসি জানিয়েছে, পাঁচ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

বৃহস্পতিবার আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।

১৬ দলকে নিয়ে শুরু হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ দেখতে ৮২টি দেশ থেকে টিকিট কিনেছেন দর্শকরা। তাই স্টেডিয়াম পূর্ণ থাকবে বলেই আশা করছে আইসিসি। যারা টিকিট কিনতে পারেনি, তাদের অপেক্ষমান তালিকায় নাম লেখানোর আহ্বান জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে বাড়তি টিকিট আসলে তাদের কেনার সুযোগ মিলতে পারে।

১৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল। প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে। সেরা ১২ তে বাংলাদেশে প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে উঠে আসা 'এ' গ্রুপের রানার্সআপ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App