মনপুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বাবার মৃত্যু
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
মো. হানিফ মিয়া। ফাইল ছবি
ভোলার মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক সীমান্ত হেলালের বাবা হাজী মো. হানিফ মিয়া (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজ্ঞান গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মো. মহিউদ্দিন ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ। অন্য দুই ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত। মেয়েরা গৃহিণী।
হাজী হানিফ মিয়ার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এই শোকবার্তায় মনপুরা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এ শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
