×

দুর্ঘটনা

পাবনায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৩ এএম

পাবনায় ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান উল্টে স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা, এবং ভ্যানচালক আকরাম হোসেন।

আরো পড়ুন : মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী আহত

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ঘাতক ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি মুস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App