×

দুর্ঘটনা

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় উবার চালক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:১৫ পিএম

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় উবার চালক নিহত

ছবি: ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কার্গো গেটের সামনে মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় উবার চালক ছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের ছোট ভাই মো. রাজিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামে। বাবার নাম সাইদুল ইসলাম। বর্তমানে তারা রাজধানীর শেরেবাংলানগরের নুরহাজী গলিতে বসবাস করেন। হৃদয় উবার চালক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তিনি প্রাইভেটকার নিয়ে বাসা থেকে বের হন।

তিনি আরও জানান, মোবাইল ফোনের মাধ্যমে তারা জানতে পারেন হৃদয় বিমানবন্দর এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বিমানবন্দর থানাকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App