×

দুর্ঘটনা

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০২:০০ পিএম

টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

ছবি : সংগৃহীত

ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ।

আহতদের মধ্যে ১২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বগলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৩) ও তার ছেলে রেজা (১০), কিশোরগঞ্জ সদর উপজেলার মাগরা গ্রামের ধকমলের ছেলে সিরাজুল ইসলাম (৩৮), রংপুরের ছাড়াইগাছ গ্রামের নুর জামাল ইসলামের ছেলে আরিফ (২২), লালমনিরহাটের নবী হোসেনের ছেলে মামুন (২৫), গাজীপুর কোনাবাড়ীর আ. বারেকের ছেলে তারাজুল (৩৮), একই জেলার আমপুর এলাকার তানজে আলীর ছেলে নয়ন (৪০), শুদ্ধিগঞ্জ গ্রামের চানতারার ছেলে মেহেদী হাসান (২৬), বাখিয়া এলাকার নওশের আলীর ছেলে শাহাদাত (৩৮), কাশিমপুর এলাকার আহমদ দেওয়ানের ছেলে কামরুল (৩২), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জের রুবেল মিয়ার ছেলে রিয়াদ (২) এবং বাসাইল উপজেলার তিরঞ্জনের জালাল উদ্দিনের ছেলে মো. মোসলেম (৫৫)।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামসহ কয়েকজন জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। বাসটি এলেঙ্গা অতিক্রম করার পর বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির ছাদ, দরজা ও জানালার অংশ আলাদা হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো পড়ুন : সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App