×

রাজশাহী

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

ফাইল ছবি

পাবনা সদর উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিন দিয়ে তৈরি মাচাং ঘরে আশ্রয় নেন। ঘরটিতে একটি চৌকিও ছিল। সেখানে অবস্থান করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

চেয়ারম্যান আরও জানান, নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী। বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সিইসি ও ইসি সচিব অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন’

জামায়াতের অভিযোগ ‘সিইসি ও ইসি সচিব অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন’

রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা, ক্রিপ্টো বাজারে ধস

বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা, ক্রিপ্টো বাজারে ধস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App