×

আফ্রিকা

আলজেরিয়ায় বাস খাদে, নিহত ২৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২১ এএম

আলজেরিয়ায় বাস খাদে, নিহত ২৭

ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রাষ্ট্র আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৯ জন। দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন।

শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে গভীর খাদে পড়ে যায়।

আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় আহতদের দেখতে বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

এদিকে দুর্ঘটনার পর শোক প্রকাশ করে প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত শেষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি দায়ীদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ বলেও উল্লেখ করেন।

আরো পড়ুন : ঘানার বন্যায় প্রাণহানি বেড়ে ৩৪ জন, বাস্তুচ্যুত ৯০ হাজার

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাসহ মানবিক ত্রুটিই আলজেরিয়ার অধিকাংশ সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে সিভিল প্রোটেকশন সংস্থা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে আলজেরিয়ার অন্যতম ভয়াবহ বাস দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। একই বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বেচার এলাকায় আরেকটি বাস দুর্ঘটনায় প্রাণ হারান ১৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App