×

আফ্রিকা

ঘানার বন্যায় প্রাণহানি বেড়ে ৩৪ জন, বাস্তুচ্যুত ৯০ হাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

ঘানার বন্যায় প্রাণহানি বেড়ে ৩৪ জন, বাস্তুচ্যুত ৯০ হাজার

ছবি : সংগৃহীত

ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম থ্রিনিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো)-এর পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানিয়েছেন, নিশ্চিত হওয়া ৩৪ জন নিহতের মধ্যে রাজধানী আক্রাতেই মারা গেছেন ১২ জন।

তিনি বলেন, এখনো নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। উদ্ধারকাজে আরো মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

আরো পড়ুন : সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ বিদ্রোহীদের, নিহত ৪০০

বৃহস্পতিবার টিভি৩–কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামো ইয়ার্টে জানান, জরুরি উদ্ধারকারী দল নিখোঁজদের খুঁজে বের করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একই সঙ্গে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রীও বিতরণ করা হচ্ছে।

ন্যাডমোর তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৮৯ হাজার ৭৩৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ৫৪ হাজার ৭১২ জন মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল অঞ্চল, যেখানে বাস্তুচ্যুত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন।

এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন, আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কবলে পড়েছেন। অন্যদিকে ইস্টার্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ জেলায় বইছে তাপপ্রবাহ

৭ জেলায় বইছে তাপপ্রবাহ

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

পরিবর্তন হচ্ছে না ইংল্যান্ড ও ব্রাজিলের ম্যাচের সূচি

জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App