×

এশিয়া

থাই নৌকায় মিয়ানমারের গুলি, জেলে নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ এএম

থাই নৌকায় মিয়ানমারের গুলি, জেলে নিহত

থাই নৌকায় গুলি

মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৫টি থাইল্যান্ডের মাছ ধরার ট্রলারের গুলি করেছে দেশটির নৌবাহিনী।

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে থাইল্যান্ডের এক জেলে গুলিবিদ্ধ হয়ে ডুবে মারা গেছেন, এ সময় আরো ৩১ জনকে আটক করেছে তারা। খবর রয়টার্স ও ব্যাংকক টাইমসের।

শনিবার মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভিতরে এ ঘটনা ঘটেছে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দু’টিতে গুলি করা হয়। ঘটনার সময় তিনজন জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদের মধ্যে একজন ডুবে মারা যান আর থাই নৌবাহিনী বাকি দুইজনকে উদ্ধার করে।

নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিলেন। তাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তির জন্য আলোচনা করছে বলে সাওয়াংসাং জানিয়েছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা জানান, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এ ঘটনায় আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন ঘটেছে কি না, তা পর্যালোচনা করে দেখছে।

 থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা আছে। এই প্রদেশটির মৎস বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে।

২০২১ সালে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সংকটে আছে মিয়ানমার। জান্তা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করার পর থেকে দেশটিতে সশস্ত্র বিদ্রোহ দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App