×

আওয়ামী লীগ

দল পরিচালনায় আওয়ামী লীগের নতুন ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:০৬ এএম

দল পরিচালনায় আওয়ামী লীগের নতুন ঘোষণা

ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ।

ছাত্র-জনতার প্রচণ্ড আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়।

তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বিশ্লেষণে দেখা যায়, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আগের নম্বর ছিল বাংলাদেশি, ০১৩১২১১১৯৭১। ধারণা করা হচ্ছে, দলটির কোনো নেতার নম্বর এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন। অথবা এমনও হতে পারে, দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরেই কল দিয়ে সাড়া মেলেনি।

আরো পড়ুন : কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবে না অন্তর্বর্তী সরকার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

হল থেকে মুজিবের নাম না বদলানোয় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

স্বাস্থ্যকেন্দ্রে হামলা, এমপি পদ হারালেন ফেরদৌসী আহমেদ

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App